চরভদ্রাসন হাজীগঞ্জ বাজারে মেডিসিন দোকানে ভ্রাম্যমান আদালত পরিচালনা ।।BBC BD
চরভদ্রাসন প্রতিনিধি:
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার গাজীরটেক ইউনিয়নের চরহাজীগঞ্জ বাজারের বিভিন্ন ঔষুধের দোকান সহ নিত্য প্রয়োজনীয় মালামালের ব্যাবসা প্রতিষ্ঠানে মঙ্গলবার দুপুর ১২ টায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচাললনা করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার কামরুন নাহারের নেতৃত্বে অভিযানের অন্যরা হলেন-উপজেলা সেনেটারী ইন্সপেক্টর মোঃ মাহবুবুর রহমান, চরভদ্রাসন থানার এস.আই. মোঃ খলিলুর রহমান ও করণিক জামাল হোসেন। অভিযানে উক্ত বাজারের ঔষুধ বিক্রেতা প্রতিষ্ঠান বিষ্ণু ফার্মেসী ও পাপ্পু ফার্মেসীতে মেয়াদ উত্তীর্ণ জীবন রক্ষাকারী ঔষধ রাখার দায়ে মোট ৭ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমান আদালত। এসব প্রতিষ্ঠানের মধ্যে বিষ্ণু ফার্মেসীকে ৫ হাজার এবং পাপ্পু ফার্মেসীকে ২ হাজার টাকা জরিমানা করে নগদ আদায়ের মাধ্যমে মামলার নিষ্পত্তি দেখান ভ্রাম্যমান আদালত।

No comments